Prodipto Delwar: বিশ্ব খবর

Unordered List

ads

Hot

Post Top Ad

Your Ad Spot
বিশ্ব খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিশ্ব খবর লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২০

বাংলাদেশের স্বাধীনতার স্বীকৃতি দিয়ে বিশ্বের কোন কোন রাষ্ট্র

২/২৩/২০২০ ১২:১৭:০০ AM 0
বাংলাদেশ একটি সার্বভৌম,স্বাধীন রাষ্ট্র। তবে বিশ্বের কোন রাষ্ট্রেরই জাতিসংঘের সকল রাষ্ট্রের স্বীকৃতি মেলেনা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশেরও সকল রাষ্ট্রের স্বীকৃতি মেলেনি।
বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে ১৫০ টি রাষ্ট্র।[1] (সরকারী হিসাবমতে)
তার মানে অধিকাংশ রাষ্ট্র দিয়েছে। আর যেসব রাষ্ট্র স্বীকৃতি দেইনি তাদের সাথে বাংলাদেশের তেমন কোন বাণিজ্যিক চুক্তি বা বিশেষায়িত সম্পর্ক নেই। এজন্য তাদের স্বীকৃতি প্রয়োজন পরেনি বা দেওয়া হয়ে উঠেনি। আবার কিছু রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো রয়েছে কিন্তু স্বীকৃতি দেওয়া হয়ে উঠেনি।
আমি এমন কিছু পরিচিত রাষ্ট্রের তালিকা তুলে ধরবো যারা বাংলাদেশকে স্বীকৃতি দেইনি। সম্পূর্ণ তালিকা দেখুন এই লিঙ্কে
১/ ইসরায়েলঃ[2]
আসলে বাংলাদেশকে ইসরাইল মুক্তিযুদ্ধ পরবর্তী প্রথম ভাগেই স্বীকৃতি দিয়েছিলো। কিন্তু বাংলাদেশ ইসরাইলের স্বীকৃতিকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাখান করে। কেননা বাংলাদেশ ফিলিস্তিনকে একমাত্র বৈধ রাষ্ট্র মনে করে থাকে। বাংলাদেশের সাথে ইসরাইলের কোনরকম বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি বাংলাদেশ ইসরায়েলের উপর বাণিজ্যিক নিষেধাজ্ঞা জারি করেছে। এমনকি সালেহ নামক এক বাংলাদেশী ব্যক্তি ইসরায়েলে প্রবেশের চেষ্টা করলে ইসরায়েল সরকার তাকে ৭ বছরের জেল দিয়েছিলেন।
চিত্রঃ বাংলাদেশের পাসপোর্টে স্পষ্ট ভাষায় উল্লেখ রয়েছে যে ইসরায়েল ব্যতীত।
২/ উত্তর কোরিয়াঃ
হ্যা উত্তর কোরিয়ার বাংলাদেশের স্বীকৃতি দেওয়া রাষ্ট্রের তালিকায় নেই। কিন্তু উত্তর কোরিয়ার সাথে বর্তমানে বাংলাদেশের সুন্দর ও স্বাভাবিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশে উত্তর কোরিয়ার স্থায়ী রাষ্ট্রও দূতও রয়েছে। আর চীনে অবস্থিত বাংলাদেশী রাষ্ট্রদূত উত্তর কোরিয়ার সাথে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্কগুলো দেখে থাকেন।
৩/ থাইল্যান্ডঃ
থাইল্যান্ডও ১৫০ টি বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশের মধ্যে নেই। তবুও থাইল্যান্ডের সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক অনেক দৃঢ়। উভয় দেশে উভয়ের দূতাবাস রয়েছে। শিক্ষা ও বানিজ্যে উভয় দেশ চুক্তিবদ্ধ রয়েছে।
৪/ মালদ্বীপঃ
মালদ্বীপ রাষ্ট্রটি বাংলাদেশের স্বীকৃতিকারী দেশের তালিকায় নেই। তবে এদের মধ্যে সুসম্পর্ক রয়েছে। অফিসিয়াল হিসাবমতে ৮০ হাজার বাংলাদেশী মালদ্বীপে প্রবাসী হিসাবে রয়েছে। ১৯৭৮ সালের পর থেকে দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে।
৫/ মায়ানমারঃ
এই দেশটিও বাংলাদেশের স্বীকৃতি দানকারী ১৫০ দেশের তালিকায় নেই। কিন্তু উভয় দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক ও সুন্দর ছিলো, কিন্তু ২০১৬ সালে বাংলাদেশী নৌ সেনা হত্যা নিয়ে সম্পর্ক কিছুটা অবনতি হয় এবং বর্তমানে রোহিঙ্গা ইস্যু নিয়ে উভয় দেশের উষ্ণ সম্পর্ক বিরাজমান। দুই দেশের মধ্যে সম্পর্কে কিছুটা অবনতি হয়েছে।
চিত্রঃ বাংলাদেশে রোহিঙ্গা জনগণ
৬/ পর্তুগালঃ
ফুটবলে জনপ্রিয় রোলান্ডোর দেশ পর্তুগাল। এই দেশটি বাংলাদেশী সমর্থন তালিকায় নেই। তবে উভয় দেশ উভয় দেশের শুভাকাঙ্ক্ষী, একে অপরকে সাহায্য করার চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ থেকে ১৫ হাজার প্রবাসী পর্তুগালে কাজ করছেন।
৭,৮/ বাহামা ও বেলিজঃ
বাহামা ও বেলিজ উত্তর আমেরিকার দুইটি রাষ্ট্র। এরাও বাংলাদেশকে স্বীকৃতি দেইনি বা স্বীকৃতি দেওয়ার প্রয়োজন হয়ে উঠেনি। এই দুই দেশের সাথে বাংলাদেশের নেই কোন বাণিজ্যিক ও কূটনৈতিক চুক্তি।
** এছাড়াও আরো কিছু রাষ্ট্র রয়েছে সেইসব রাষ্ট্র নেই বাংলাদেশের আন্তর্জাতিক স্বীকৃতিকরণের তালিকায়

বাংলাদেশকে সর্বশেষ বা সদ্য স্বীকৃতি দিয়েছে এমন রাষ্ট্রঃ
বাংলাদেশকে সর্বশেষ স্বীকৃতি দিয়েছে চীন ( সেটাও ১৯৭৫ সালের ৩১ অগাস্ট) । আসলে চীন, যুক্তরাষ্ট্র প্রভৃতি রাষ্ট্র বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে ছিলো তাই এরা শেষের দিকে স্বীকৃতি দিয়েছে। এবং মুসলিম দেশসমুহ অখণ্ড পাকিস্তান নীতি সমর্থন করতো তাই বাংলাদেশের স্বীকৃতি শেষের দিকে দিয়েছিলো।

সাল অনুসারে রাষ্ট্রের স্বীকৃতি তালিকা দেখুনঃ
১৯৭১ সাল- ২ টি ( ভুটান, ভারত )
১৯৭২ সাল- ৮৮+ টি ( রাশিয়া, জার্মান, ইতালি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র, স্পেন, ইরাক )
১৯৭৩ সাল- ১৮+ টি (আফগানিস্তান, মিসর, সিরিয়া, কুয়েত, লেবানন )
১৯৭৪ সাল- ৭+ টি ( ইরান, পাকিস্তান, তুরস্ক, নাইজেরিয়া, কাতার )
১৯৭৫ সাল- ৪ টি ( সুদান, সৌদি আরব, ওমান, চীন)
ফুটনোটগুলি
Read More

বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২০

বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তিদের তালিকা ও খবরা-খবর

১/১৬/২০২০ ০৫:০৪:০০ AM 0
পৃথিবীর কিছু পরিচিত মোটা ব্যক্তিদের পরিচয় ও ছবি দেখুনঃ

১। জন ব্রোয়ার মিনশঃ পুরুষ, ওজন ৬৩৫ কেজি, ৬ ফুট ১ ইঞ্চি

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাসিন্দা তিনি। এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে বেশি ওজনের মানুষ তিনিই। শারীরিক সমস্যার জন্য ১৯৮৩ সালে তিনি মারা যান।




২। খালিদ বিন মহসিন শারিঃ পুরুষ, ওজন ৬১০ কেজি, ৫ ফুট ৬ ইঞ্চি

জন্ম ১৯৯১, এখন পর্যন্ত সবচেয়ে বেশী ওজনের জীবিত ব্যক্তি। চলাফেরাতে অক্ষম হওয়ায় টানা ২ বছর সৌদি আরবের এই যুবক বাড়িতেই থাকতেন। পরে জানলা ভেঙে ক্রেনে করে তাঁকে
হাসপাতালে নিয়ে যাওয়া হয়।




৩। ম্যানুয়েল ইউরাইবঃ পুরুষ, ওজন ৫৯৭ কেজি, ৬ ফুট ৫ ইঞ্চি

২০০৬ সালে গিনেজ বুক অব ওয়ার্ল্ডে নাম লেখান। ১০ বছর তিনি শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। পরে সার্জারি করে ৩০০ কিলো ওজন কমিয়েছিলেন। কিন্তু তা সত্ত্বেও হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৮ বছর বয়সে ২০১৪ সালে তিনি মারা যান।




৪। জুয়ান পেদ্রো ফ্রাঙ্কো সালাসঃ পুরুষ, ওজন ৫৯৫ কেজি

উত্তর মেক্সিকোর বাসিন্দা তিনি। বিশ্বের সবচেয়ে মোটা ব্যক্তি হিসেবে ২০১৬ সালে গিনেস রেকর্ডে নাম লেখান। কোন দুর্বোধ্য রোগে প্রতি বছর তার ওজন প্রায় ১০ কেজি করে বৃদ্ধি পেতো। ৬ বছরে ৬০ কেজি এবং ১৭ বছরে ২০০ কেজি ওজন হয় তার দেহের। তবে ২০১৮ সালে অস্ত্রোপাচার করে তার ওজন ৩৭৫ কেজি করে দেওয়া হয় এবং পাকস্থলী ছোট করে দেওয়া হয়, এখনো বেঁচে আছেন তিনি।




৫। ক্যারল এগারঃ নারী, ওজন ৫৪৪ কেজি, ৫ ফুট ৭ ইঞ্চি

রেকর্ড অনুযায়ী তিনিই মেয়েদের মধ্যে এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ওজনের মানুষ। তিনি ১৯৯৪ সালে মারা যাওয়ার পর জানলা ভেঙে তাঁকে বের করতে হয়।




৬। রবার্ট বালটারঃ পুরুষ, ওজন ৫৪৪ কেজি,


তিনি ২০০৬ সালেও ৪০৮ কেজি ছিলেন। অতিরিক্ত স্থুলতার কারণে ২০১৫ সালে তিনি ইন্তিকাল করেন।




৭। ওয়াল্টার হাডসনঃ পুরুষ, ৫৪৩ কেজি, ৫ ফুট ১০ ইঞ্চি

কোনওরকম ওয়ার্কআউট না করা এবং জাঙ্ক ফুড প্রেমীদের সবথেকে বড় উদাহরণ বোধহয় ওয়াল্টার। ৫৪৩ কিলোর ওয়াল্টার নিজের বাথরুমের দরজাতেই আটকে গিয়েছিলেন। মাত্র ১২ বছরই তাঁর ওজন ছিল ১০০ কিলো। একাধিক বার সার্জারি করিয়েও তাঁর ওজন কমানো যায়নি। ২০১৩ সালে তিনি মারা যান।




৮। মাইকেল ওয়াকারঃ পুরুষ, ৫৩৮ কেজি, ৬ ফুট ২ ইঞ্চি


যুক্তরাষ্ট্রে লোয়া শহরে জন্মগ্রহণ করেন তিনি। ৪৪ বছর বয়সেই তার ওজন ছিলো ১৬৭ কেজি। কিন্তু এরপরে তার ওজন শুধু বৃদ্ধিই পেতে থাকে।




৯। এমান আহমেদ আবদেল আতিঃ নারী, ওজন ৫০০ কেজি।

তিনি একজন মিশরীয় নারী। অতি ওজনের জন্য শারীরিক জটিলতায় ২০১৭ সালে মারা গিয়েছেন।




১০। মাইকেল হেব্রাঙ্কোঃ পুরুষ, ৪৯৯ কেজি, ৬ ফুট

ওবেসিটির এক ব্যতিক্রমী ঘটনা। ৪৯৯ কিলোর মাইকেল ১৯৯০ সালে ৪০০ কিলো ওজন কমিয়ে বিশ্ব রেকর্ড করেছিলেন। কয়েক বছরের মধ্যেই তিনি আবার পূর্বাবস্থায় ফিরে যান।




১১। প্যাট্রিক ডিউয়েলঃ পুরুষ, ৪৮৬ কেজি, ৫ ফুট ৭ ইঞ্চি

‘হাফ টন ম্যান’ তথ্যচিত্রটি তাঁকে নিয়েই তৈরি। ওজন ৪৮৬ কিলো। ৭ বছর তিনি শুধুমাত্র বিছানায় শুয়ে কাটিয়েছেন। তবে সার্জারির পরে ওজন কমে এখন অনেকটাই সুস্থ তিনি।




১২। রিকি ন্যাপুটিঃ ওজন ৪০০ কেজি


প্রশান্ত মহাসাগরের গুয়াম দ্বীপে রিকি ন্যাপুটি নামে এই পুরুষ বাস করতেন। তিনি বিছানা থেকে নড়তেই পারতেন না। তিনিও অরিরিক্ত স্থুলতার জন্য ২০১২ সালে মাত্র ৩৯ বছর বয়সে মারা যান।






Read More

সোমবার, ১৩ জানুয়ারি, ২০২০

শিক্ষার্থীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের চিত্রসহ তালিকা

১/১৩/২০২০ ০৩:২৭:০০ AM 0
শিক্ষার্থীর সংখ্যায় বিশ্বের বৃহত্তম বিশ্ববিদ্যালয়ের তালিকা দেওয়া হলঃ
নাম———————————————দেশ——-শিক্ষার্থী সংখ্যা—স্থাপিত সন
ইন্দিরা গান্ধী উন্মুক্ত বিশ্ববিদ্যালয়,ভারত

২। আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, পাকিস্থান - ৩২ লক্ষ, ১৯৭৪ সাল
আল্লামা ইকবাল উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

৩। ক্যালিফোর্নিয়া সমন্বিত কলেজ বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র - ২১ লক্ষ, ১৯৬৭ সাল
সানফ্রানসিসকোতে সমন্বিত কলেজের হেড কোয়ার্টার, যুক্তরাষ্ট্র

৪। জাতীয় বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, বাংলাদেশ - ২০ লক্ষ, ১৯৯২ সাল
জাতীয় বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ

৫। এনাদুলু বিশ্ববিদ্যালয়, তুর্কি - ১৯ লক্ষ, ১৯৫৮ সাল
এনাদুলু বিশ্ববিদ্যালয়, তুর্কি

৬। ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়, ইরান - ১১ লক্ষ, ১৯৮২ সাল
ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়, ইরান

৭। গ্লোবাল বিজয়ী শিক্ষা, বিশ্বব্যাপী, ৮.৭৫ লক্ষ, ১৯৯৯ সাল
দেশে দেশে বিভিন্ন কলেজের মধ্যে একটি অন্যতম কলেজ, কেনদাল কলেজ, যুক্তরাষ্ট্র 

৮। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, ৬.৫০ লক্ষ, ১৯৯২ সাল
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

৯। ইন্দোনেশিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ইন্দোনেশিয়া, ৬.৪৬ লক্ষ, ১৯৮৪ সাল
তারবুকা বিশ্ববিদ্যালয়, যা ইন্দোনেশিয়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নামে পরিচিত

১০। নিউইয়র্ক স্টেট বিশ্ববিদ্যালয়, যুক্তরাষ্ট্র, ৬.০৬ লক্ষ, ১৯৪৮ সাল
স্টেট ইউনিভারসিটি, নিউইয়র্ক 

১১। ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, নেপাল, ৬.০৪ লক্ষ, ১৯৫৯ সাল
ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, নেপাল 

১২। চৌধুরী চরন সিং বিশ্ববিদ্যালয়, ভারত, ৫.৬০ লক্ষ, ১৯৬৫ সাল
চৌধুরী চরন সিং বিশ্ববিদ্যালয়, ভারত

১৩। মুম্বাই বিশ্ববিদ্যালয়, ভারত, ৫.৪৯ লক্ষ, ১৮৫৭ সাল
মুম্বাই বিশ্ববিদ্যালয়, ভারত

১৪। রামখাঁয়েং বিশ্ববিদ্যালয়, থাইল্যান্ড, ৫.২৫ লক্ষ, ১৯৭১ সাল
রামখাঁয়েং বিশ্ববিদ্যালয়,থাইল্যান্ড

১৫। সাবিত্রিভাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়, ভারত, ৫.০০ লক্ষ, ১৯৪৮ সাল 
সাবিত্রিভাই ফুলে পুনে বিশ্ববিদ্যালয়,ভারত


>> প্রদীপ্ত দেলোয়ার


Read More

মাইকেল এইচ হার্ট এর সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১০০ ব্যক্তির তালিকা

১/১৩/২০২০ ০২:৪৯:০০ AM 0

মাইকেল এইচ হার্ট এর দ্য হান্ড্রেড: অ্যা র‍্যাঙ্কিং অব দ্য মোস্ট ইনফ্লুয়েনশিয়াল পারসন্স ইন হিস্ট্রি এর বই অনুসারে নিচে একশ বিখ্যাত ব্যক্তিত্বের তালিকা দেওয়া হলঃ


১। মুহাম্মাদ (সঃ) - ইসলামের প্রধান নবী, আরব সংস্কারক
২। আইজাক নিউটন- পদার্থবিজ্ঞানী
৩। ঈসা/যিশু- খ্রিস্টান ও মুসলমানদের নবী
৪। গৌতম বুদ্ধ- বৌদ্ধধর্মের প্রতিষ্ঠাতা
৫। কনফুসিয়াস- কনফুসীয়বাদের প্রবর্তক
৬। সেইন্ট পলখ্রিস্টান সংস্কারক
৮। ইয়োহান গুটেনবার্গ- অগ্রগতি মুদ্রণ যন্ত্রবাইবেল মুদ্রণ প্রবর্তন
৯। ক্রিস্টোফার কলম্বাস- আমেরিকার অবস্থান আবিষ্কারক
১০। আলবার্ট আইনস্টাইন- পদার্থবিজ্ঞানী
১১। লুই পাস্তুর- পেনিসিলিনের আবিষ্কারক
১২। গ্যালিলিও গ্যালিলি- জ্যোতি বিজ্ঞানী
১৩। এরিস্টটল- গল্পকার , দার্শনিক, বিজ্ঞানী
১৪। ইউক্লিড- গণিতে ইউক্লিডীয় জ্যামিতির জনক
১৫। মোজেস/মূসা- ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের নবী
১৬। চার্লস ডারউইন- বিবর্তনবাদের জনক
১৭। কিন শি হুয়াং- চীনের মহারাজা
১৮। আউগুস্তুস- রোম সম্রাট
১৯। নিকোলাস কোপারনিকাস- জ্যোতির্বিদ
২০। অঁতোয়ান লাভোয়াজিয়ে- রসায়ন, অর্থনীতি এবং যুক্তিবিজ্ঞান বিশেষজ্ঞ
২১। মহান কন্সট্যান্টাইন- রোম সম্রাট ও প্রধান ধর্মযাজক
২২। জেমস ওয়াট- বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কারক
২৩। মাইকেল ফ্যারাডে- পদার্থবিবিদ, রাসায়নিক এবং উদ্ভাবক সংযোজন চুম্বক - বৈদ্যুতিক
২৪। জেমস ক্লার্ক ম্যাক্সওয়েলপদার্থবিজ্ঞানস্পেকট্রাম ইলেক্ট্রোম্যাগনেটিজ আবিষ্কারক
২৫। মার্টিন লুথারপ্রোটেস্ট্যান্ট সম্প্রদায় ও লুথেরানিজমের প্রতিষ্ঠাতা
২৭। কার্ল মার্ক্সমার্কসবাদ এর প্রতিষ্ঠাতা, কমিউনিজম মার্কসবাদ
২৮। রাইট ভ্রাতৃদ্বয়বিমান আবিস্কারক
২৯। চেঙ্গিস খান- মঙ্গল সেনাপতি ও বিজেতা
৩০। অ্যাডাম স্মিথ- অর্থনীতিবিদ, দার্শনিকপুজিবাদথিওরি অফ মোরাল সেন্টিমেন্টস
৩১। এডওয়ার্ড ডি ভেরে/উইলিয়াম শেক্সপিয়ার- সাহিত্যিক দর্শন ও ধর্ম বিষয়ে ছয়টি বিশিষ্ট বইয়ের রচয়িতা
৩২। জন ডাল্টন -পরমাণু তত্ত্ব এবং আংশিক চাপ তত্ত্বের (ডালটনেরের নীতি) প্রবর্তক
৩৩। আলেকজান্ডার- বিজেতা, ম্যাসেডোনিয়া এর পুত্র
৩৪। নেপোলিয়ন বোনাপার্ট- ফরাসি বিজেতা সম্রাট
৩৫। টমাস আলভা এডিসন- বৈদ্যুতিক বাল্বফোনোগ্রাফ ইত্যাদি উদ্ভাবক।
৩৬। অ্যান্থনি ভন লিউয়েনহুকমাইক্রোস্কোপ আবিষ্কার, অণুবীক্ষণিক জীব বিষয়ক গবেষণা
৩৭। উইলিয়াম টি.জি. মরটন- অ্যানেসথেসিয়া টিকা আবিষ্কারক
৩৮। গুলিয়েলমো মার্কোনি- রেডিও আবিষ্কারক
৩৯। অ্যাডলফ হিটলার- বিজেতা, দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম শক্তিমান নেতা
৪০। প্লেটো- দার্শনিক প্লেটোনিজমের প্রতিষ্ঠাতা
৪২। আলেকজান্ডার গ্রাহাম বেল- টেলিফোনের উদ্ভাবক
৪৩। অ্যালেকজান্ডার ফ্লেমিং- পেনিসিলিন আবিষ্কারক, ব্যাকটিরিওলজিস্ট, ইমিউনোলজিস্ট এবং কেমোথেরাপির আবিষ্কারক
৪৪। জন লক- দার্শনিক এবং উদারপন্থী
৪৬। ভের্নার কার্ল হাইজেনবের্গ- কোয়ান্টাম মেকানিক্স, অনিশ্চয়তা নীতি, নাৎসিজার্মানি পারমাণবিক প্রোগ্রামের চেয়ারম্যান
৪৭। লুসি ডাগুয়েরে- ফটোগ্রাফির উদ্ভাবক
৫০। মাইকেলেঞ্জেলো- শিল্পী, চিত্রশিল্পী, স্থপতি এবং ভাস্কর
৫১। পজ আরবান ২- প্রথম ক্রুসেডের আহবায়ক
৫২। ওমর ইবনে আল-খাত্তাব- ইসলামের খলিফা, ইসলামিক নবী মুহাম্মাদ (সাঃ)-এর সহচর
৫৩। অশোক- ভারতীয় রাজা
৫৪। আউরেলিয়ুস আউগুস্তিনুস- প্রাথমিক যুগের খ্রিস্টান ধর্মপ্রচারক
৫৫। উইলিয়াম হারভে- রক্তের সংবহনতন্ত্রের বিকাশ, আধুনিক ভ্রূণতত্ত্ব এর ভিত্তি রচয়িতা
৫৬। আর্নেস্ট রাদারফোর্ড- পদার্থবিজ্ঞান বিশেষজ্ঞ, সাবোটমিক পদার্থবিদ
৫৭। জন কেলভিন- প্রতিবাদী প্রোটেস্ট্যান্ট সংস্কারক, [ক্যালভিনিজম] এর জনক
৫৮। গ্রেগর ইয়োহান মেন্ডেল- বংশগতিবিদ্যা ও মেন্ডেলিয়ান সূত্রের জনক
৬০। জোসেফ লিস্টার- অ্যান্টিসেপটিক আবিষ্কারক
৬১। নিকোলাস অগাস্ট অটো- প্রথম একটি ৪ স্ট্রোক ইঞ্জিন জ্বলন ইঞ্জিন তৈরি করেন।
৬২। ফ্রান্সিসকো পিসাররো- স্পেন এবং ইনকাস পরাজিত করা দক্ষিণ আমেরিকান বিজেতা
৬৩। এর্নান কোর্তেসস্পেন এর পক্ষে মেক্সিকো বিজেতা, অ্যাজটেক সভ্যতাধ্বংসকারী
৬৪। থমাস জেফারসন- যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি
৬৫। রাণী ইসাবেলা ১স্প্যানিশ রাণী যে ক্রিস্টোফার কলম্বাসকে নৌ-অভিযানে প্রেরণ করেন
৬৬। জোসেফ স্টালিন- সোভিয়েত ইউনিয়নের বিপ্লবী নেতা
৬৭। জুলিয়াস সিজার- প্রমাণ স্বৈরশাসক ও বিজেতা
৬৮। প্রথম উইলিয়াম (ইংল্যান্ড)- আধুনিক ইংল্যান্ডের প্রতিষ্ঠাতা ও বিজেতা
৬৯। সিগমুন্ড ফ্রয়েড- ফ্রয়েডিয়ান মনঃবিজ্ঞান ও ফ্রয়েডের মনঃসমীক্ষণের জনক
৭০। এডোয়ার্ড জেনার- হামের টিকার আবিষ্কারক
৭৩। লাউযিতাওবাদ এর প্রতিষ্ঠাতা
৭৪। ভলতেয়ার- লেখক ও দার্শনিক, ক্যান্ডাইড-এর রচয়িতা
৭৫। ইয়োহানেস কেপলার- জ্যোতির্বিজ্ঞানী, কেপলারের নীতির মাধ্যমে গ্রহের গতিবিধির বর্ণনাকারী
৭৮। জঁ-জাক রুসো- দর্শন বিষয়ক লেখক এবং বিশেষজ্ঞ
৭৯। নিক্কোলো মাকিয়াভেল্লিপ্রিন্স গ্রন্থের লেখক,
৮০। থমাস ম্যালথাস- অর্থনীতিবিদ, Essay on the Principle of Population-এর লেখক
৮২. গ্রেগরি পিঙ্কাসএন্ডোক্রিনোলজিস্ট বা পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ, জন্মনিয়ন্ত্রণ বড়ি উদ্ভাবক
৮৩. মানিম্যানিশিয়ানিজম এর প্রতিষ্ঠাতা
৮৪। লেনিন- রাশিয়ার নেতা
৮৫। সুই সম্রাট ওয়েন- চীনা সংষ্কারক
৮৬। ভাস্কো দা গামা- পরিব্রাজক, কেপ অফ হোপ এর মাধ্যমে এশিয়া ও ভারত উপমহাদেশ আবিষ্কার করেন
৮৮। রাশিয়ার প্রথম পিটাররাশিয়াকে ইউরোপ মহাদেশে অন্তর্ভুক্তকারী
৯০। ফ্রান্সিস বেকনদার্শনিক পণ্ডিত, আরোহপ্রনালী নামক বৈজ্ঞানিক পদ্ধতির ব্যাখ্যাকারক
৯১। হেনরি ফোর্ড- আধুনিক মোটরগাড়ি উৎপাদনের অগ্রদূত
৯২। মেনিকাস- দার্শনিক, কনফুসিয়ানিজম নামক মতবাদের প্রতিষ্ঠাতা
৯৩। জরথুস্ত্র- জরাথ্রুস্টবাদ ধর্মের প্রতিষ্ঠাতা
৯৪। প্রথম এলিজাবেথ- ইংল্যান্ডের রাণী, রানী মেরির পরে চার্চ অফ ইংল্যান্ড পুনরুদ্ধার করেছিলেন
৯৫। মিখাইল গর্বাচেভ- রাশিয়ার প্রধানমন্ত্রী যিনি সোভিয়েত ইউনিয়নে কমিউনিজমেরপতন ঘটাতে সাহায্য করেছিলেন
৯৬। মেনেস- উচ্চ মিশর এবং নিম্ন মিশর সংযোগকারী
৯৭। শার্লমাইন- তাঁর ব্যাপ্টিজমের ফলে ৮০০ খ্রিস্টাব্দে পবিত্র রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল
৯৮। হোমার- মহাকবি
৯৯। প্রথম জাস্টিনিয়ানরোমান সম্রাট, ভূমধ্যসাগরীয় সাম্রাজ্য বিজেতা
১০০। মহাবীর- জৈনধর্মের ব্যক্তিত্ব
Read More

Post Top Ad

Your Ad Spot